MCQ জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োইনফরমেটিক্স ও ন্যানো টেকনোলজি

 


 

HSC ICT Chapter 1 MCQ জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োইনফরমেটিক্স ও ন্যানো টেকনোলজি

১। নিচের কোনটি বায়োইনফরমেটিক্স পদ্ধতিতে ব্যবহৃত হয়?

ক) SQL         খ) LISP

গ) CLISP      ঘ) PROLOG


২। কোনটি বায়োইনফরমেটিক্সের বৈশিষ্ট্য ?

ক) স্বল্প ডেটা সংরক্ষণ

খ) জৈবিক ডেটার সমাহার

গ) ন্যানোটেকনোলজির ব্যবহার

ঘ) প্রযুক্তি নির্ভর নিরাপত্তা


৩। জীব সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনার কাজে কম্পিউটার প্রযুক্তির প্রয়োগ হল-

ক) বায়োইনফরমেটিক্স

খ) জেনেটিক ইঞ্জিনিয়ারিং

গ) ক্রায়োসার্জারি

ঘ) বায়োমেট্রিক্স


৪। জিন ফাইন্ডিং গবেষণায় কী ব্যবহৃত হয়?

ক) বায়োইনফরমেটিক্স

খ) জেনেটিক ইঞ্জিনিয়ারিং

গ) ক্রায়োসার্জারি

ঘ) বায়োমেট্রিক্স


৫। বিভিন্ন জটিল রোগের কারণ আবিষ্কারে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়?

ক) বায়োইনফরমেটিক্স

খ) জেনেটিক ইঞ্জিনিয়ারিং

গ) ক্রায়োসার্জারি

ঘ) বায়োমেট্রিক্স


৬। বায়োইনফরমেটিক্স এর সাথে জড়িত-

i. জীব বিদ্যা

ii. পরিসংখ্যান

iii. কম্পিউটার বিজ্ঞান

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii       খ) i ও iii

গ) ii ও iii      ঘ) i, ii ও iii


৭। বায়োইনফরমেটিক্স ব্যবহারের ক্ষেত্রগুলো-

i. জৈব প্রযুক্তি

ii. জীবাণু অস্ত্র তৈরি

iii. মহাকাশ গবেষণা

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii       খ) i ও iii

গ) ii ও iii      ঘ) i, ii ও iii


৮। কোন জীব থেকে একটি নির্দিস্ট জিন বহনকারী  DNA খন্ড পৃথক করে ভিন্ন একটি জীবে স্থানান্তরের কৌশলকে কী বলে?

ক) বায়োইনফরমেটিক্স

খ) জেনেটিক ইঞ্জিনিয়ারিং

গ) ন্যানোটেকনোলজি

ঘ) বায়োমেট্রিক্স


৯। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে –

i. জীবের নতুন জিনোম আবিষ্কার করা যায়

ii. বাণিজ্যিকভাবে ইনসুলিন তৈরি করা যায়

iii. খুব সহজে ব্যক্তি শনাক্ত করা যায়

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii       খ) i ও iii

গ) ii ও iii      ঘ) i, ii ও iii


১০। রিকম্বিনেন্ট DNA প্রযুক্তির ধাপগুলো হলো-

i. DNA নির্বাচন

ii. DNA এর বাহক নির্বাচন

iii. DNA খন্ড কর্তন

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii       খ) i ও iii

গ) ii ও iii      ঘ) i, ii ও iii


১১। জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহারের ক্ষেত্র কোনটি?

ক) চিকিৎসা      খ) নিরাপত্তা

গ) খেলাধুলা       ঘ) সফটওয়্যার


১২। নতুন ধরণের ক্রোমোজোম তৈরির কৌশলকে কী বলে?

ক) বায়োইনফরমেটিক্স

খ) জেনেটিক ইঞ্জিনিয়ারিং

গ) ক্রায়োসার্জারি

ঘ) বায়োমেট্রিক্স


১৩। উচ্চ ফলনশীল শস্য উৎপাদনে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়?

ক) বায়োইনফরমেটিক্স

খ) জেনেটিক ইঞ্জিনিয়ারিং

গ) ন্যানোটেকনোলজি

ঘ) বায়োমেট্রিক্স


১৪। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জনক কে?

ক) Jack Williamson

খ) Paul berg

গ) Stanley Cohen

ঘ) Marshal McLuhan


১৫। জেনেটিক ইঞ্জিনিয়ারিং সফলভাবে প্রয়োগ হচ্ছে-

i. শিল্প ক্ষেত্রে

ii. চিকিৎসা ক্ষেত্রে

iii. কৃষিক্ষেত্রে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii       খ) i ও iii

গ) ii ও iii      ঘ) i, ii ও iii


১৬। ১ ন্যানো সমান-

ক) একশত কোটি ভাগের এক ভাগ

খ) এক কোটি ভাগের এক ভাগ

গ) দশ কোটি ভাগের এক ভাগ

ঘ) এক হাজার কোটি ভাগের এক ভাগ


১৭। এক ন্যানোমিটার সমান কত মিটার?

ক) 10-6 মিটার      খ) 10-7 মিটার

গ) 10-8 মিটার      ঘ) 10-9 মিটার


১৮। আণবিক পর্যায়ে পদার্থকে পরিবর্তন ও নিয়ন্ত্রণ করার প্রযুক্তিকে বলা হয়-

ক) জেনেটিক ইঞ্জিনিয়ারিং

খ) নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং

গ) বায়োইনফরমেটিক্স

ঘ) ন্যানোটেকনোলজি


১৯। ন্যানো প্রযুক্তির জনক বলা হয় কাকে?

ক) জোহান্স মেন্ডেস

খ) লুই পাস্তুর

গ) রিচার্ড ফাইনম্যান

ঘ) মার্শাল মাকলুহান

 

২০। যেসব বস্তু নিয়ে ন্যানো প্রযুক্তিতে কাজ করা হয় তাদের মাত্রা কত ন্যানোমিটারের কম?

ক) ১        খ) ১০

গ) ১০০    ঘ) ১০০০

 


***All the contents are collected from https://www.edupointbd.com/.You can visit this site for more content about the above topic.***

***সকল কনটেন্ট https://www.edupointbd.com/ থেকে সংগ্রহ করা হয়েছে । নতুন কনটেন্ট এর জন্য আপনি উল্লেখিত সাইটটি ভিজিট করতে পারেন । ***

 

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ