মানুষের আচরণ বিশ্লেষণে গণিত



 
 
সম্প্রতি Evolution এবং Human Behavior জার্নালে “The when and who of social learning and conformist transmission” নামক একটি গবেষণাপপত্র প্রকাশিত হয় যেখানে দেখানো হয় কীভাবে গাণিতিক নকশা/তত্ত্ব মানুষের আচরণ-ব্যবহারকে আন্দাজ করতে পারে।
 
গবেষণাটি দুইটি তত্ত্বের উপর চালানো হয়। তত্ত্ব দুইটি ছিল মানুষ সামাজিকভাবে প্রাপ্ত তথ্যের উপর কীভাবে এবং কখন নির্ভর করবে।
১- অপরের কাছ থেকে পাওয়া তথ্য এবং নির্দেশ অনুসারে; অথবা
২- নিজের অর্জিত তথ্য এবং নিজের ইচ্ছা অনুসারে।
 
সাধারণ নাগরিক এবং UBC এর ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে ১০১ জনের উপর এই গবেষণাটি পরিচালিত হয়। তাদের দুইটি পরীক্ষায় অংশ নিতে হয়। দুটিই ছিল বিভিন্নমুখী কাজের উপর একটি দীর্ঘমুখী মনস্তত্বের খেলা। দুইটি পরীক্ষাতেই অংশগ্রহণকারীরা একে অপরের পছন্দ/যাচাই বাছাই এর ব্যাপারে অবগত ছিল, পাশাপাশি দ্বিতীয় পরীক্ষাটিতে কিছু কম্পিউটার কর্তৃক তৈরিকৃত এলোমেলো উত্তর ছিল। অংশগ্রহণকারীদের সবাইকে তাদের কর্মনৈপুণ্য এর উপর নির্ভর করে উৎসাহমূলক ভাতা দেয়া হয়েছিল।
 

গবেষণাপত্রের লেখকদ্বয়ের একজন Michael Muthukrishna। তিনি বলেন যে, মানুষ অনুগামী ব্যক্তি, যা সংস্কৃতির উন্নয়নে এবং বিবর্তনে বিশেষ সহায়ক। এভাবে আমরা পৃথিবীর সব উত্তম এবং ব্যবহার্য বিষয়কে অনুকরণ করি এবং সে অনুযায়ী কাজ করি। তার মতে, আমাদের এই পৃথিবী আমদের সেসব কাজ দিয়ে গটে উঠেছে, যেসব কাজকে আমরা নিজেদের জন্য ভালো মনে করি , কিন্তু এটা জানি না তা কেন ভালো। উদাহরণস্বরুপ রোগ-জীবাণু থেকে কীভাবে রোগের সৃষ্টি হয়, তা অনেকেই জানে না। কিন্তু তারা এটা জানে যে টয়লেট ব্যবহারের পর সাবান দিয়ে হাত পরিষ্কার করতে হয়।
 
গবেষণায় আরো পরিস্কার হয় যে মানুষের আইকিউ (IQ) এই ব্যাপারে তেমন ভূমিকা না রাখলেও অনেক ক্ষেত্রে বিশেষ অবদান রাখে। এক কথায় , চটপটে মানুষজন (যাদের আইকিউ উচ্চতর) কোনো কাজ সম্পাদনে নিজের বাছাই করা পথই বেশীরভাগ ক্ষেত্রে বেছে নেয়, এই মনে করে যে তাদের পথই সঠিক পথ। কিন্তু তারা যখন কোনোরকম দ্বিধায় পড়ে, তখন তারা গড় আইকিউধারী মানুষের তুলনায় সংখ্যালঘু পথের দিকেই অগ্রসর হতে আগ্রহী হয়।
 
সবশেষে বলা হয় যে মানুষের আচার আচরণে যত বৈচিত্রতা থাকবে, ততই মানুষ সংখ্যালঘুর  প্রতি অগ্রসর হয়। সবশেষে Muthukrishna  বলেন আমাদের প্রজাতি কেন অনন্য তা বুঝতে এসব গাণিতিক তত্ত্ব এবং পরীক্ষণগুলোই বিশেষভাবে সহায়তা করে। 

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ