এই প্রথম কৃত্রিম কিডনী তৈরিতে একজন বাংলাদেশী বিজ্ঞানী কৃতিত্ব অর্জন করেছে।
তিনি ডা. শুভ রায়। বাড়ী বাংলাদেশের চট্রগ্রামের ফটিকছড়ি জেলার রোসাংগিরি গ্রামে। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তিনি ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ৪০ জন সহকর্মীকে নিয়ে কৃত্রিম কিডনী তৈরিতে সাফল্য লাভ করেন। উল্লেখ্য, তিনি তার সহকর্মীদের নিয়ে ১০ বছর আগে এ গবেষণা কর্ম শুরু করেছিলেন। চিকিৎসাবিজ্ঞানে এ কৃতিত্ব সত্যিই এক কথায় অসাধারণ!ভারতীয় প্রচার মাধ্যমে ভারতীয় বংশদ্ভূত বলে ভুল প্রচারণা ডা. শুভ রায়কে ভারতীয় বলে প্রচার করায় তিনি নিজে বেশ বিব্রত বোধ করছেন। বাংলাদেশী পাসপোর্ট নিয়ে তিনি বিদেশে গিয়েছিলেন। একটি বড় পরিচয়, তাঁর বাবা ডা. অশোক নাথ রায় চট্টগ্রামের আশকারদিঘির উত্তর পাড়ের মাউন্ট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক। ডা. শুভ রায় বাংলাদেশের একটি দৈনিক পত্রিকার সঙ্গে সাক্ষাৎকারে বলেন, ‘আমি বাংলাদেশের ছেলে। বাংলাদেশি পাসপোর্ট নিয়ে বিদেশে গেছি। আমাকে কেন ভারতীয় হিসেবে উল্লেখ করা হচ্ছে_এই নিয়ে আমি বিব্রত’।
বাংলাদেশ সরকার এ বিষয়ে ভূমিকা না রাখায় প্রশ্নবিদ্ধ
ডা. শুভ রায়কে নিয়ে ভারতীয় সহ বিদেশী বিভিন্ন সংবাদ মাধ্যমে ভারতীয় বংশদ্ভূত হিসেবে প্রচার করা সত্ত্বেও বাংলাদেশী সরকার এ ব্যাপারে কোনো ভূমিকা রাখছে না। এতে করে সরকারের ভূমিকায় অনেকেই হতাশ হয়েছেন। অথচ এ ব্যাপারে বাংলাদেশ সরকার একটি শক্ত ভূমিকা রাখতে পারতো। এবং সরকারের এ ধরনের ভূমিকা গ্রহণ করাই যুক্তিসঙ্গত ছিল।
জানা গেছে, ‘টেকনোলজি রিভিউ’-এ কৃত্রিম কিডনি তৈরির প্রথম খবর প্রকাশিত হয়। একই দিনে ‘দি টাইমস অব ইন্ডিয়ায়’ তাঁর পরিচয় দেওয়া হয় যুক্তরাষ্ট্রে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূত তৈরি করেছেন প্রথম কৃত্রিম কিডনি।
- টেকনোলজি টুডে নিউজ ডেস্ক

0 মন্তব্যসমূহ